জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে বাকি কথা টকশোতে বলার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (২১ জুন) বিকেলে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনাকালে এই ঘটনা ঘটে। বক্তৃতার শুরুতে নিলোফার চৌধুরী মনি কওমি মাদরাসায় বরাদ্দ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির জন্য নয়, বরং তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। তিনি সংসদে থাকা তরুণ প্রতিনিধিদের সমালোচনা করে বলেন, তারা যুবসমাজের সমস্যা নিয়ে কথা না বলে কেবল গণভোট নিয়ে ব্যস্ত থাকেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি জনৈক সংসদ সদস্যের বিরুদ্ধে তার জীবিত পিতাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে দাবি করার অভিযোগ তোলেন। তিনি মন্তব্য করেন যে, সংসদ সদস্য হওয়ার জন্য মুক্তিযোদ্ধা হওয়া বাধ্যতামূলক নয়, জনগণের সেবা করাই মূল লক্ষ্য। তবে নিলোফার চৌধুরী মনির এই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংশ্লিষ্ট সংসদ সদস্যের ওই বক্তব্যটি ছিল একটি অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব টাং’, যা তিনি নিজেও স্বীকার করেছেন। এ সময় সময় স্বল্পতার কারণে স্পিকার তাকে দ্রুত বক্তব্য শেষ করার অনুরোধ জানান।
জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে বাকি কথা টকশোতে বলার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাজেট নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেন তিনি।



0 মন্তব্যসমূহ