Recents in Beach

ব্রেকিং নিউজ

পলাশে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান: ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা

পলাশে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান: ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু বিপর্যয় মোকাবিলায় আগামী পাঁচ বছরের মধ্যে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

পলাশ উপজেলার নতুন কনফারেন্স হল রুমে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে বীজ, চারা, সার ও নগদ অর্থ বিতরণ এবং ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ড. মঈন খান বলেন, দেশের কৃষিখাতকে আধুনিক করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে কৃষি উৎপাদন বৃদ্ধিতে তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজিজুল হক ও পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন এবং পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাসেদ মিয়া, গজারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আমজাদ হোসেন শামীম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সালেহউদ্দিন ও শারমিন আক্তার। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিরাপদ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করা হয়। আলোচনা শেষে স্থানীয় কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, মরিচ বীজ, সার, কীটনাশক ও বিভিন্ন গাছের চারা বিতরণ করেন ড. মঈন খান।

সংক্ষেপে:
নরসিংদীর পলাশে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে বিএনপি। কৃষকদের মাঝে বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এই অনুষ্ঠানে।
পলাশে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খান: ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ