রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট বক্তা মনছুর আলী মন্টু তার পৈত্রিক জমিতে গাছ কাটতে গিয়ে বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। মনছুর আলী মন্টু জানান, পারভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তাদের পৈত্রিক জমি দীর্ঘ দিন ধরে তারা ভোগদখল করে আসছেন। সম্প্রতি সেখানে গাছ কাটতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বামী আবু বক্কর ও সহকারী শিক্ষকের স্বামী আব্দুস সালাম তাকে বাধা প্রদান করেন। তারা দাবি করেন, উক্ত জমিটি জাল দলিলের মাধ্যমে মিউটেশন করে নেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অসুস্থ এই প্রবীণ নেতা আরও জানান, তার আপন চাচাতো ভাইয়েরাও তাকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন ও হয়রানি করছে। এ বিষয়ে তিনি শিক্ষা অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে তিনি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দেরও সুদৃষ্টি আকর্ষণ করেছেন। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পেছনের একটি ডোবার ওপর থাকা গাছের কিছু অংশ কাটা হলেও বাকি অংশ এখনো দাঁড়িয়ে আছে। জমির সঠিক পরিমাপ ও জালিয়াতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মনছুর আলী মন্টু।
রাজবাড়ীর পাংশায় পৈত্রিক জমিতে গাছ কাটতে গিয়ে বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বিএনপি নেতা মনছুর আলী মন্টু। জাল দলিলের অভিযোগ তুলে তাকে হয়রানি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।



0 মন্তব্যসমূহ