Recents in Beach

ব্রেকিং নিউজ

ভারতে ৬৮৮ বিলিয়ন রুপিতে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন করিডর নির্মাণের অনুমোদন

ভারতে ৬৮৮ বিলিয়ন রুপিতে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন করিডর নির্মাণের অনুমোদন

ভারতের পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে পূর্বাঞ্চলের শিল্পাঞ্চলে পরিচ্ছন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে উচ্চ সক্ষমতার নতুন সঞ্চালন করিডর নির্মাণের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। প্রায় ৬৮৮ বিলিয়ন রুপি বা ৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ছয় বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত এক বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, দেশটির জাতীয় বিদ্যুৎ সঞ্চালন প্যানেল এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। এক হাজার ১৫০ কিলোভোল্টের এই সঞ্চালন ব্যবস্থা হবে ভারতের সর্বোচ্চ ভোল্টেজের বিদ্যুৎ নেটওয়ার্ক। এর মাধ্যমে প্রচলিত ৭৬৫ কেভি লাইনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হবে এবং কম জমি ব্যবহার করে একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা যাবে, যা সঞ্চালনকালীন অপচয়ও কমাবে। ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫০০ গিগাওয়াটে উন্নীত করতে ভারত নবায়নযোগ্য জ্বালানির পরিধি দ্রুত বাড়াচ্ছে। বর্তমানে দেশটির এই খাতের সক্ষমতা ৩০০ গিগাওয়াটের বেশি। রাজস্থানের মতো পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ায় এবং ওড়িশার মতো পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এই নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম ধাপে ছত্তিশগড়, ওড়িশা এবং পশ্চিমবঙ্গকে এর সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া রাজস্থানের ভাদলা সৌরবিদ্যুৎ অঞ্চল থেকে ছয় হাজার মেগাওয়াট ক্ষমতার উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সঙ্গেও এটি সংযুক্ত থাকবে।

সংক্ষেপে:
ভারতের পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য উচ্চ ক্ষমতার সঞ্চালন করিডর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ৬৮৮ বিলিয়ন রুপি ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ছয় বছর সময় লাগবে।
ভারতে ৬৮৮ বিলিয়ন রুপিতে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন করিডর নির্মাণের অনুমোদন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ