Recents in Beach

ব্রেকিং নিউজ

ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের জন্য দেড় হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের জন্য দেড় হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

বিনা জামানতে ব্যবসা শুরু করার সুযোগ দিতে এবং স্বল্প আয়ের পেশাজীবীদের ব্যাংকিং খাতের ঋণের আওতায় নিয়ে আসতে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি নতুন পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। জামানত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যারা সাধারণত ব্যাংক থেকে ঋণ পান না, রিকশাচালক, চা-বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রির মতো প্রান্তিক জনগোষ্ঠী এই তহবিলের আওতায় ঋণ সুবিধা লাভ করতে পারবেন। নতুন গঠিত এই পুনঃ অর্থায়ন তহবিল থেকে বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখার সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংক্ষেপে:
স্বল্প আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে দেড় হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের অন্তত ২৫ শতাংশ ঋণ নারীদের জন্য বরাদ্দ রাখা হবে।
ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের জন্য দেড় হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ