Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে রাস্তায় গাড়ীর ধাক্কায় প্রাণ গেল দুই রোহিঙ্গা শিশুর

কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় পায়রা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ৭ থেকে ৮ বছর।বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা পরিবহন নামের একটি বাস টেকনাফ শহরের দিকে যাচ্ছিল। এ সময় দুই শিশু সড়ক পার হাওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুদের মৃত্যু হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ