Recents in Beach

ব্রেকিং নিউজ

চলচ্চিত্র প্রযোজক নতুন বাহার ছাড়ার কালু আর নেই

শফিকুল ইসলাম-- কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বদিউজ্জামানের পুত্র, চলচ্চিত্র প্রযোজক, কক্সবাজার শহরের নতুন বাহারছাড়া এর বাসিন্দা মোহাম্মদ জামান প্রকাশ কালু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৯ মে বিকাল ৪ টা ২০ মিনিটের দিকে মোহাম্মদ জামান প্রকাশ কালু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কক্সবাজার জেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব মফিজুর রহমান সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুম মোহাম্মদ জামান প্রকাশ কালু জাতীয় পার্টি কক্সবাজার জেলা শাখার আহবায়ক মেহেরুজ্জামান মেহেরু এর বড় ভাই। মোহাম্মদ জামান প্রকাশ কালু কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ