Recents in Beach

ব্রেকিং নিউজ

বিয়ের তিন মাসের মাথায় যুবকের আত্মহত্যা


মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ

নীলফামারীর সৈযদপুরে বিয়ের তিন মাসের মাথায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে নাজমুল হাসান (২৪) নামে এক যুবক। গতকাল রবিবার গভীর রাতে যেকোন সময় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চৌধুরী পাড়ায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করেছে। সে ওই এলাকার  আব্দুর রশিদের ছেলে।   

এলাকাবাসীর সুত্র জানায়, গতকাল রবিবার  রাতে নাজমুল ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার স্বামী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।এসময় তার চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে  লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করে। ওই ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রায় তিন মাস আগে তার বিয়ে হয়। কয়েকদিন আগে সে সৈয়দপুর ইকু পেপার মিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেয়। তবে কি কারণ সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেনা।

সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ আবুল হাসনাত খান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে আত্মহত্যার প্রকৃত কারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ