Recents in Beach

ব্রেকিং নিউজ

মালয়েশিয়া প্রবাসী রোহিঙ্গা পুতিয়া আল একিনের মদতদাতার অভিযোগ


নিজস্ব প্রতিবেদকঃ
মালয়েশিয়া কুয়ালালামপুর প্রবাসী পুতিয়া। বাংলাদেশী পাসর্পোটসহ কাগজে কলমে বিভিন্ন নামে পরিচয় দিলেও সুচতুর এই রোহিঙ্গা যুবকের আসল নাম পুতিয়া তার বাবার নাম জালাল আহমেদ। তার পরিবার বর্তমানে উখিয়া বালুখালীস্থ ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনসহ বসবাস করে আসছে বলে জানাগেছে, 

তবে মিয়ানমারের বলিবাজার, হাতিপাড়া তার পৈতৃক নিবাস। বিগত রোহিঙ্গা ট্রাজেডির সময় বাংলাদেশে পুতিয়ার পরিবার ক্যাম্পে থাকলেও প্রবাসী রোহিঙ্গা পুতিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে বির্তকিত আল একিনের সাথে। শুধু তা নয় আল একিনের  টাকার বড় যোগান দাতা বলে দাবি করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন রোহিঙ্গা নাগরিক।

খবর রয়েছে এই পুতিয়া আগামী দু একদিনের মধ্যে সে বাংলাদেশ সফর করবেন এমন খবরও দিয়েছেন তিনি। সফরে আসার প্রধান কারণ বলে দাবি করেছেন, আল একিনের সাথে নানা পরিকল্পনা ও গোপন বৈঠক। রহস্যময় রোহিঙ্গা যুবক পুতিয়া বাংলাদেশে না আসার দাবি তুলছেন  আল একিন বিরোধী একজন সচেতন রোহিঙ্গা নাগরিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ