Recents in Beach

ব্রেকিং নিউজ

০৮ নংওয়ার্ড ছাত্রলীগ নেতা মাসুদ হাসান এর উদ্যোগে ইতিম বাঁচ্চাদের মাঝে ইফতার বিতরণ


আক্তার কামাল সোহেলঃ
রোজ সোমবার ১৯ এপ্রিল বিকেলে কক্সবাজার ০৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মাসুদ হাসান নিজ অর্থায়নে প্রায় দেড় শতাদিক ইতিম বাঁচ্চাদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করেন।

ছাত্রলীগ নেতা মাসুদ হাসান এর জন্মদিন ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্য এই ইফতার প্যাকেট স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ইতিমদের মাঝে বিতরন করেছে।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা মাসুদ হাসান বলেন- মানুষ মানুষের জন্য এই কথাটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি, যার কারনে আমি সবসময়ই আমার সাধ্যমতো মানুষের জন্য কাজ করতে পছন্দ করি, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব আস্থা রেখে কক্সবাজার জেলার ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম এর নির্দেশনা মেনে আমি আমার কর্মকান্ডের মাধ্যমে এগিয়ে যেতে চাই। প্রতিবছর নানা আয়োজনে আমার জন্মদিন পালন করলেও, এবার করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানের কারনে আমি এলাকার মানুষের মাঝে ইফতার বিতরনের উদ্যোগ নেই।

স্থানীয় কয়েকজন আওয়ামিলীগ নেতৃবৃন্দ জানান- বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই ছাত্রলীগ নেতা মাসুদ হাসান তার নিজ উদ্যোগে এলাকার প্রতিটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এছাড়াও সে লিফলেট বিতরন, মাস্ক বিতরণ সহ মাইকিং করে মানুষের মাঝে সচেতনা সৃষ্টি করেছেন। আমরা তার সুন্দর উজ্বল ভবিষ্যৎ কামনা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ