Recents in Beach

ব্রেকিং নিউজ

বীরগঞ্জে দৈনিক আমার সংবাদের ৯ম বর্ষে পদার্পণে আলোচনা সভা


মোঃ তোফাজ্জল হোসেন ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
 

দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায়  বীরগঞ্জ প্রতিদিন অনলাইন পত্রিকা অফিসে উপজেলা প্রতিনিধি মোঃ মীর কাশেম লালুর আয়োজনে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার  মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের জেলা বুরো প্রধান এম এ আব্দুল কারী, দিনাজপুর সদর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও জেলা রূরাল জানালিস্টের মহিলা সম্পাদীকা মোছা: মাহামুদা খাতুন। এসময় বীর -মুক্তিযোদ্ধা মোজ্জামেল, সরবেশ আলী, খানসামা উপজেলা প্রতিনিধি তফিজ আহাম্মদ, বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেদুর রহমান মাজেদ, কোষাধ্যক্ষ দশরথ রায় বাবুল, 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান আংগুর, সবুজ বাংলা নিউজের সম্পাদক উত্তম শর্মা, স্থানীয় সিনিয়র সাংবাদিক রেজা মোঃ তৌফিক, বিকাশ ঘোষ, তোফাজ্জল হোসেন, রনজিৎ সরকার রাজ, নাজমুল ইসলাম, আব্দুল জলিল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ