Recents in Beach

ব্রেকিং নিউজ

সৈয়দপুরে কলেজ শিক্ষক সামসুল হকের ইন্তেকাল


মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ

নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক সামসুল হক গতকাল শনিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ কিডনিজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়

স্বজন,বন্ধু-বান্ধবসহ ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ জোহর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. সাজ্জাদ হোসেন পিএসসি, উপাধ্যক্ষ (কলেজ শাখা) মো. আক্কাস আলী সরকার, উপাধ্যক্ষ (স্কুল শাখা) মো. নজরুল ইসলাম, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ