Recents in Beach

ব্রেকিং নিউজ

সাংবাদিক হিলারী ওয়াদুদ চৌধুরীর অকাল প্রয়াণ


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
 

নীলফামারীর ডোমারে শৈশব কৈশোরে বেড়ে উঠা মেধাবী, বিনয়ী অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ সাংবাদিক হিলারী ওয়াদুদ চৌধুরীর বাবু  শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৭ বছর। (ইন্না লিল্লাহি---রাজিউন) সর্বশেষ কর্ম জীবনে দৈনিক ভোরের কাগজে’র সিনিয়র সহ-সম্পাদক  হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার পিতা মরহুম ওবায়দুল মোকাদ্দেছ চৌধুরীও একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন। 

তার অকাল মৃত্যুতে ডোমার, জলঢাকা উপজেলার সাধারন মানুষ শোকে হত বিহ্বল। ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, ডোমার রিপোর্টার্স ক্লাব সভাপতি রতন কুমার রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল গভীর শোক প্রকাশ করেন।

শনিবার ডোমার উপজেলা কেন্দ্রীয়  ইদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে। এবং পরবর্তীতে জলঢাকা উপজেলার ধর্মপাল গ্রামে সাড়ে ১১ চতুর্থ বারের মতো নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ দাফন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ