Recents in Beach

ব্রেকিং নিউজ

শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করলেন ডাঃ নারায়ণ চন্দ্র রায় জয়


নুপুর নাহার তাজ চৌধুরী, দিনাজপুরঃ

দিনাজপুরের খানসামায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নারায়ণ চন্দ্র রায় জয়। শুক্রবার সকালে খানসামা উপজেলার পাকেরহাটে নিজ চেম্বার তরু ফার্মেসীতে অর্ধ-শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।

এ বিষয়ে ডাঃ জয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন,  আমাদের এখানে প্রচন্ড শীত। আর এই শীতে গরীব অসহায় মানুষদের বর্তমান অবস্থা খুবই করুণ। অনেক গরীব অসহায় মানুষ আছেন যারা একটু উষ্ণতার জন্য খড়কুটু জ্বালিয়ে শীত নিবারন করার চেষ্টা করছেন। 

বাড়িতে নেই রাতে গায়ে দিয়ে ঘুমানোর কোন কাপড় বা কম্বল। সেই শীতার্ত মানুষের জন্য আজ এই কম্বল বিতরণ। আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি, এরকম করে সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসলে গরীব অসহায় মানুষদের কষ্ট কিছুটা হলেও দুর হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ