Recents in Beach

ব্রেকিং নিউজ

বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে সংযোগ দিতে গিয়ে তেতুঁলিয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু


মো. কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি ডাংগীবস্তি এলাকায়। তার নাম জাহেরুল ইসলাম ( ৩৩) । সে ওই এলাকার সাইদুর রহমানের ছেলে। আজ শুক্রবার (২২ জানুয়ারী) সকালে বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে বিদ্যুৎ এর সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। 

তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, জাহেরুল ইসলাম বিয়ে বাড়িতে সাউন্ড বক্সে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে অবস্থার আশংকাজনক হওয়ায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ  আবু সায়েম মিয়া জানান, বিয়ে বাড়িতে সে সাউন্ড বক্সে বিদ্যুৎ এর সংযোগ দিতে গিয়ে  মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ