Recents in Beach

ব্রেকিং নিউজ

দিনাজপুরের নবাবগঞ্জে ঘরের ছাদ ধসে একজনের মৃত্যু


চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুরঃ

দিনাজপুরের নবাব গঞ্জে ঘরের ছাদ ধসে রেজিয়া বেগম (৬৫) নামে বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। নিহত রেজিয়া বেগম (৬৫) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুটিহারা গ্রামের মৃত বাচ্ছা মিয়ার স্ত্রী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানা ও গ্রামবাসীর সুত্রে জানা যায় , ছাদ ধসার পূর্বে বাড়ির সামনে নারিকেল গাছের আগাছা পরিষ্কার করা দেখছিলেন রেজিয়া বেগম। সে সময় হঠাৎ নাড়িকেল গাছের আগাছা দরজার ছাদের উপরে পড়লে ছাদ টি ধসে পড়ে রেজিয়া বেগমের উপরে। তাৎক্ষণিক ভাবে রেজিয়া বেগমের মাথার মগজ ও পেটের নাড়ি ভুড়ি সব বের হয় এবং ঘটনা স্থানেই সে মৃত্যু বরণ করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অফিসার ঘটনা স্থল পরিদর্শন করেছেন তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার, থানায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ