Recents in Beach

ব্রেকিং নিউজ

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের পর মেরে ফেলার হুমকি


রফিক, গাইবান্ধা প্রতিনিধিঃ
 

গাইবান্ধা সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মুখে গামছা গুজে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচা লিয়ন মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর গুরুত্বর আহত স্কুলছাত্রীকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। অভিযুক্ত লিয়ন মিয়া সদর উপজেলার খামার টেংগরজানী গ্রামের সাহেব উদ্দিন মন্ডলের ছেলে।  লিয়ন মিয়া ওই স্কুলছাত্রীর সম্পর্কে চাচা।

মামলার এজাহারে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টিউবওয়েলে হাত-মুখ পরিষ্কার করতে যায় ওই স্কুল ছাত্রী । সেখানে কৌশলে অবস্থান নেয়া চাচা লিয়ন মিয়া হঠাৎ তার মুখ চেপে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। 

এ সময় মেয়েটি চিৎকার দিতে চাইলে লিয়ন তার মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর আবারও মেয়েটি জোর ঘাটিয়ে চেচামেচি করায় বেঁধে ফেলা গামছা তার মুখে গুজে দেয়া হয়।  ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় লিয়ন। 

পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটি দীর্ঘ বাড়ীতে আসে। পরে মেয়েটি ঘরে আসলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর মারাত্মক আহত অবস্থায় মেয়েটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, অভিযুক্ত ধর্ষক লিয়নকে ধরতে পুলিশী অভিযান চলছে বলে জানান। এদিকে,  অবিলম্বে অভিযুক্ত ধর্ষক লিয়নকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ