Recents in Beach

ব্রেকিং নিউজ

রাজারহাটে সাংবাদিক এর ক্যামেরা ম্যানের উপর হামলা, থানায় অভিযোগ


রাশেদ  কুড়িগ্রামঃ 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা বিদ্যানন্দ ইউনিয়ন এ ডাংরাহাট বাজারে মাছের সেট দখল করে নতুন ভবন তৈরীর অভিযোগ পেয়ে লাল সবুজ ৭১ ফটো সাংবাদিক  মোস্তফা কামাল নিউজ সংগ্রহ করতে গেলে মোস্তফা কামাল এর উপর হামলা করে। 

ওই বাজারের মাছের সেটের পাশের অবৈধ দখলদার শাহিন, বিপ্লব, স্বপণ উভয় এর পিতা খালেক ব্যাপারী এসে সহ অজ্ঞাত কয় কয় একজন এসে কিছু বুঝে উঠার আগেই ক্যামেরা কেড়ে নেওয়া চেষ্টা করে এবং হুমকি প্রদান করে ভিডিও ফুটেজ ডিলেট করার। 

পরে এলাকাবাসী এসে ক্যামেরাম্যানকে উদ্ধার করে পাঠিয়ে দেয়।  ক্যামেরাম্যান মোস্তফা কামাল বাদি হয়ে রাজারহাট থানা অভিযোগ দায়ের করেন। 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। দোষীরা কোন ভাবে ছাড় পাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ