Recents in Beach

ব্রেকিং নিউজ

সাবেক এ.এস.পি প্রান্তিকের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ
আজ সোমবার সাবেক শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান প্রান্তিকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর চাকলারহাট এলাকায় গ্রামের বাড়িতে নানা আয়োজনে মরহুমের মৃত্যু বার্ষিকীর কর্মসুচি পালন করা হয়। এসবের মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত,তার রুহের মাগফিরাত কামনায়  মিলাদ ও দোয়া মাহফিল,  এতিম, অসহায় ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।

দিনব্যাপী এসব অনুষ্ঠানে তাঁর পরিবারের সকল সদস্যসহ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী অংশ নেন। উল্লেখ্য সাবেক এএসপি মাহবুবুর রহমান প্রান্তিক ২৪তম বিসিএসের মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন । 

গত ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত  হয়ে মৃত্যুবরণ করেন। 

মৃত্যুকালে তিনি সহ ধর্মিণী সৈয়দপুরে কর্মরত সহকারি উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান মিলি  ও একমাত্র মেয়েকে রেখে যান। এএসপি মরহুম প্রান্তিক ছিলেন পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান মরহুম মাহাতাব উদ্দিন সরকারের দ্বিতীয় পুত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ