Recents in Beach

ব্রেকিং নিউজ

কালীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জে শাহাদাত হোসেন (২০) নামে এক অটোচালকের  গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে  উপজেলার মদাতী ইউনিয়নের  নিপানিয়ার দোলা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত হোসেন (২০) উপজেলার  মদাতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খালিশা মদাতী  এলাকার লোকমান হোসেনের ছেলে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার ২১ সেপ্টেম্বর শাহাদাত  অটোসহ যথাসময়ে বাড়িতে  ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকালে শাহাদাতের বাবা লেকমান হোসেন কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের তৎপরতায়  আটক করা হয় সুজন বাবু (২৩) নামের এক যুবককে। আটক সুজনের স্বীকারোক্তিতে পুলিশের একটি টিম উপজেলার নিপানিয়ার দোলা থেকে অটোচালক শাহাদাতের  গলা কাটা লাশ উদ্ধার করে। আটক সুজন কিসামত মদাতী  এলাকার  আজিজার রহমানের  ছেলে।

অপরদিকে  সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে লালমনিরহাট রেল স্টেশন এলাকা থেকে অটোরিকশা  টি উদ্ধার সহ  শামীম হোসেন (২৪) নামে আরও একজনকে  গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।শামীম হোসেন খালিশা মদাতী এলাকার আমিরুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন  ওই অটোচালক শাহাদাতের গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ