Recents in Beach

ব্রেকিং নিউজ

দিনাজপুরের বীরগঞ্জে পানিতে পড়ে শিশু মৃত্যু

মোঃ নাজমুল হোসেন, দিনাজপুরঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বলরামপুর মাথানাড়ি পশ্চিম পাড়া গ্রামের মোঃ আরিফ হোসেনের দেড় বছরে শিশু পুত্র জিহাদ (১৮ মাস) বাড়ীর পার্শবর্তী খালের পানিতে পড়ে অকাল মৃত্যু হয়। 

এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া জানান,১৬ আগস্ট -২০২০ রোবরার সকাল সাড়ে ৮টায় দিকে শিশু জিহাদ খেলতে গিয়ে বাড়ীর পার্শ্বে খালে পড়ে গেলে তার মৃত্যু হয়। 

বিষয়টি মৃত শিশুর দাদা শাহাদাত হোসেন আমাকে জানান। পড়ে নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকারের মাধ্যমে বিষয়টি বীরগঞ্জ থানায় অবগত করা হয়েছে। শিশু জিহাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ