Recents in Beach

ব্রেকিং নিউজ

আটোয়ারীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড়ঃ 
পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরে গোসল করতে গিয়ে রুপক চন্দ্র বর্মন (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) জেলার আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের পাল্টা পাড়াগ্রামে এ ঘটনাটি ঘটে। 

সে ওই গ্রামের বরুণ চন্দ্র বর্মনের ছেলে এবং আলোয়া খোয়া আদর্শ কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রুপক তার বন্ধুদের সাথে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। গোসলের এক সময় পুকুরের মাঝ খানে গিয়ে হাবুডুবু খেতে খেতে ডুবে যায়। বন্ধুদের কাছ থেকে শুনে পরিবারের লোকজন পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। 

পরে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ইজার উদ্দীন পুকুরের পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি স্বীকার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ