Recents in Beach

ব্রেকিং নিউজ

চিরিরবন্দরে মোটর সাইকেল সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত-৩

চৌধুরী নুপুর নাহার তাজ  দিনাজপুরঃ 
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নরেশ চন্দ্র রায়(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর ১টার সময় দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের পল্লীবিদ্যুৎ সাব ষ্টেশন সংলগ্ন আখিরের দাড়া ব্রীজের সামনে এই দূর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই নরেশ চন্দ্র রায়(৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় অপর মোটর সাইকেল আরোহী সজীব(২৩) ও তার মামাতো ভাই সাজ্জাত হোসেন(২৫) এবং সাইকেল আরোহী মনোরঞ্জন (২০) সহ তিন জনকে গুরুতর আহত  অবস্থায় স্থানীয়

স্বেচ্ছাসেবী সংগঠন "পাশে দাঁড়াও" এর আহব্বায়ক মাহাফুজুল ইসলাম আসাদ ও তার টিম দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।  

নিহত নরেশ চন্দ্র রায় পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের চাকলাপাড়ার এলাকার মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ