Recents in Beach

ব্রেকিং নিউজ

কুমিল্লার মুরাদনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াত নেতা আজহারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার মুরাদনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াত নেতা আজহারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা আজহারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আজহার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর গ্রামের আব্দুল জলিল মেম্বারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই বিকেলে অভিযুক্ত আজহার কৌশলে শিশুটিকে তার পোল্ট্রি খামারের পাশের একটি টিনশেড ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে আজহার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। ঘটনার পর স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক সেতু দেবনাথের চেম্বারে নিয়ে শিশুটির রক্তপাত বন্ধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী হওয়ার সুযোগে আজহার ইতিপূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং অর্থের বিনিময়ে তা ধামাচাপা দিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আজহারের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে ঘটনার বিষয়ে জানতে বাঙ্গরা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংক্ষেপে:
কুমিল্লার মুরাদনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জামায়াত নেতা আজহারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ