Recents in Beach

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে ৩শ বানভাসী মানুষের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরন

মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এ্যারিয়া। 

শনিবার (৪ জুলাই) দুপুরে সেনাবাহিনীর ৭২ ও ৩০ ব্রিগেডের ব্যবস্থাপনায় কুড়িগ্রাম সদর উপজেলা ও চিলমারী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের উপর আশ্রয় নেয়া ৩শ বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, লবন তেল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।

এসময় ক্যাপ্টেন মিজান উর রশীদ ভুঁইয়া, লেফটেন্যান্ট ইজাজ আহমেদ সার্জন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহবুবুল মোর্শেদ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ