Recents in Beach

ব্রেকিং নিউজ

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের বড় পুকুর নামক এলাকায় ৭ জুলাই মঙ্গলবার সকালে কাজী এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে উল্টে যায়। 

এসময় বাসে ২০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা জানায়, রংপুর থেকে বগুড়া যাওয়ার সময় ওই এলাকা পৌছলে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। 

পরে স্থানীয়রা গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করে। আহতদের পলাশবাড়িসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ