Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোরে করোনা উপসর্গ নিয়ে মৃত বিজিবি সদস্যের করোনা পজেটিভ নয়

আল-আফতাব খান সুইট,(লালপুর) নাটোর ,
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে করোনা উপসর্গ নিয়ে ইয়াসির আলী (৪৫) নামের  বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে সে করোনা পজেটিভ নয়। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসলিউশনে তার মৃত্যু হয়। 
তিনি গোপালপুর পৌর এলাকার মৃত ইমান আলী হাজীর ছেলে। তিনি বিজিবি সদস্য হলেও প্রেষনে ডিজিএফআই এর ঢাকা অফিসে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন
মৃত ইয়সির আলীর পরিবার সূত্রে জানাগেছে, তিনি ১৩ দিন আগে ছুটিতে ঢাকা থেকে তার নিজ বাড়ি গোপালপুরে আসেন। রবিবার (১৪ জুলাই) তার জ্বরের সাথে শ্বাস কষ্ট দেখা দিলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার নমুনা সংগ্রহ করেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়
আজ করোনা ইউনিটে আইসলিউশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারা জানান আগে থেকেই তার হার্টের সমস্যা ছিলো।এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের কাছে থাকা তার আত্মীয় খালিদ হাসান বিকেল ৫টায় মুঠোফোনে জানান, তখন পর্যন্ত মৃত ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট তারা পাননি
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘মৃত ব্যাক্তির করোনা পরীক্ষার রিপোর্ট পেলে সঠিক ভাবে বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে রিপোর্ট পজেটিভ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
তবে আজ সন্ধ্যার পরেই তিনি সত্যতা নিশ্চিত করে জানান তার করোনা উপসর্গ থাকলেও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সে করোনা মুক্ত ছিলো
এদিকে, আজ পর্যন্ত লালপুর উপজেলায় একজন শিশু, দুইজন মেডিকেল স্টার্ফ, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্য একজন রুপপুর পারমানবিক বিদ্যৎ কেন্দ্রের শ্রমিকসহ মোট ১১জন করোনায় আক্রান্ত হয়েছে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ