Recents in Beach

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন

মেহেদী  হাসান ঠাকুরগাঁওঃ 
ঠাকুরগাঁওয়ে  কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার  রায়পুর ফুটানী বাজারে বেংরোল গোরস্থান রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন   রায়পুর ইউনিয়নে প্রায় দুইশো বছরের পুরনো ৩ টি  কবরস্থান দখল করে নিচ্ছে ভূমিদস্যু চক্র। 

ইতোমধ্যে  ৩ টি কবরস্থান দখল করে গাছ রোপন ও হাল চাষ করে দেয় ওই চক্র। এ অবস্থায় চরম উত্তেজনা বিরাজ করছে বেংরোল গ্রামে।  

এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে। অবিলম্বে এ অপতৎপরতা বন্ধ করা না হলে কবরস্থান ৩টির অস্তিত্ব বিপন্নের আশংকা স্থানীয়দের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ