Recents in Beach

ব্রেকিং নিউজ

লালমনিরহাটে বিজিবির হাতে ফেন্সিডিলসহ গ্রাম পুলিশ আটক

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ফারুক হোসেন নামে এক গ্রাম পুলিশকে ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার রাতে  তাকে বনচৌকি এলাকা থেকে গ্রেফতার করেন বিজিবি। এ সময় তার কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে এমন দাবী করেন বিজিবি।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, বিজিবি মামলায় উল্লেখ করেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রাম পুলিশ ফারুক হোসেনের কাছ থেকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। ফারুক হোসেন ওই এলাকার সোলেমান আলীর পুত্র।

এ ঘটনায় বনচৌকি বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া গ্রাম পুলিশ ফারুক হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ