Recents in Beach

ব্রেকিং নিউজ

গাইবান্ধায় কৃষক দলের স্মারকলিপি প্রদান


আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধা জেলা কৃষক দলের উদ্যোগে ৪ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. আবদুল মতিনের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইলিয়াস হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ, সহ- সভাপতি মো. আব্দুল হাই মিয়া, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ