Recents in Beach

ব্রেকিং নিউজ

পলাশবাড়ীতে আল্লাহর দলের তিন সদস্য গ্রেফতার

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ 
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী এলাকা থেকে ২৫ জুন বৃহস্পতিবার ভোর রাতে বিপুল পরিমান উগ্রবাদী বই, লিফলেটসহ মোবাইল ফোন ও সিমকার্ডসহ নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। 

গ্রেফতারকৃত তিনজন হলো পলাশবাড়ী উপজেলার আন্দুয়া গ্রামের মৃত্যু আব্দুর রহমানের ছেলে টিপু সুলতান (৩৬), বিশ্রামগাছী গ্রামের মৃত গোলাম সরোওয়ারের ছেলে গোলাপ মন্ডল (৩৫) ও পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ধারাই গ্রামের আবুল কাশেমের ছেলে আলামিন (৩৯)। 

এবিষয়ে রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমদ সাংবাদিকদের জানান, পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালানো হয়। 

এ সময় ওই এলাকার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ওই তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় পলাশবাড়ী থানায় র‌্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। 

এরপর গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ