Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে প্রথম এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

রতন কুমার রায়, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় প্রথম এক ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাড়ি উপজেলার বামুনিয়া ইউনিয়নের পাটোয়ারী পাড়া এলাকায়। তিনি পাশ্ববর্তী ডিমলা উপজেলার একটি ব্যাংকে কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। রবিবার বিকাল ৩ টায় ওই ব্যাংক কর্মকর্তা ও তার এক বন্ধুর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনব বলেন, ওই ব্যাংক কর্মকর্তা ও তার এক বন্ধুর বাড়ি লকডাউন এবং তাদের পরিবারের সদস্যদের নমুন সংগ্রহ করা হচ্ছে। আর ব্যাংক কর্মকর্তার সংস্পর্শে যারা এসেছে, তাদের ১৪ তিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ