Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোরে ৮১ টি কওমী মাদ্রাসার এতিম ,দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের প্রধান মন্ত্রীর বরাদ্ধকৃত অনুদানের অর্থের চেক বিতরণ

মোঃ শরিফ,নাটোর
প্রধান মন্ত্রীর বরাদ্ধকৃত কওমী মাদ্রাসার এতিম ,দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের অনুদানের অর্থের চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার মাদ্রাসাসমূহের মুহতারিমবৃন্দের হাতে এই চেক বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশারাফুল ইসলাম, এনএসআই জেলা শাখার উপ-পরিচালক ইকবাল হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ মাদ্রাসা প্রধানগন।
বিতরণকালে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় বর্তমান সরকার প্রতিটি নাগরিকের দিকে নজর রেখেছে। প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন শ্রেণী-পেশার মানুষ আর বঞ্চিত নয়। কওমী মাদ্রাসার দুস্থ ও এতিম শিক্ষার্থীরা এই অনুদান পেয়ে উৎসাহিত হবেন এবং তাদের শিক্ষা কার্যক্রম আরো বেগবান হবে। জেলার ৮১টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের অনুকূলে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৯ লাখ ১০ হাজার টাকার অনুদান পাওয়া গেছে। সেই হিসেবে সদর উপজেলায় বিতরণ করা হলো। বাঁকী ৬টি উপজেলা পর্যায়ে মাদ্রাসাগুলোতে তাদের চেক দ্রুত প্রদান করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ