Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে কর্মীদের মাঝে সাবেক ছাত্রদল নেতা ইউসুফ প্রধানের ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: নীলফামারীর ডোমার উপজেলায় দুইশত কর্মহীন গরিব মানুষকে বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা ও ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক উপজেলা সভাপতি, সাবেক জেলা সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য রায়হানুল হক ইউসুফ প্রধানের পক্ষ হতে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সকাল হতে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মহীন গরিব কর্মী ও অসহায় সাধারন মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে চাল, আটা, আলু, সেমাই, চিনি, তেল বিতরণ করা হয়। ডোমার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশীদ বসুনিয়া সজিব, যুবনেতা হাসানুল আলম রিমুন, বিএনপি নেতা মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ন সম্পাদক রাকিব হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সাবেক ছাত্রদল নেতা বুলু হোসেন, শাহজাহান আলী, ছাত্রদল নেতা জাহিদুল হোসেন, মজিদুল হোসেন, রাহিমুজ্জামান রুপক, সুজন রানা, সামিউল আরেফিন হৃদয়, সবুজ হোসেন কর্মহীন গবির দলীয় কর্মী ও সাধারন মানুষের বাড়ীতে গিয়ে ওই খাদ্য সামগ্রী পৌঁছে দেন। 
ছাত্রনেতা মামুনুর রশীদ বসুনিয়া সজিব ও যুবনেতা হাসানুল আলম রিমুন জানান, করোনা ভাইরাসের কারণে আমাদের দলের অনেক নেতাকর্মী কর্মহীন হয়ে পরিবার নিয়ে অসহায় অবস্থায় রয়েছে। ইউসুফ প্রধান ভাইয়ের পক্ষ হতে আমরা দলের গরিব কর্মীদের ও অসহায় মানুষদের বাড়ীতে খাদ্য সহায়তা ও ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। অনেক মধ্যবিত্ত পরিবার আছে, যারা কারো কাছে চাইতে পারে না। তাদেরও আমরা সহায়তা করছি। সাবেক ছাত্রনেতা রায়হানুল হক ইউসুফ প্রধান বলেন, সমাজের সকল বিত্তবান যদি এগিয়ে আসে তাহলে কর্মহীন মানুষদের খাদ্য কষ্ট অনেকাংশে কমে আসবে। আমার দলের কর্মীরা না খেয়ে থাকবে আর আমি পরিবার নিয়ে ভালোভাবে থাকবো, তা হয় না। কর্মীদের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তিনি দলের বিত্তবানদের সাধারন গরিব কর্মীদের পাশে থাকার অনুরোধ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ