Recents in Beach

ব্রেকিং নিউজ

হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান

সিরাজুল রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো: খায়রুল ইসলাম। বদলী জনিত কারনে পুর্বের দায়িত্বপ্রাপ্ত ওসি আকতারুজ্জামান ঈশ্বরদী হাইওয়ে থানায় বদলী হলে গত ৪ এপ্রিল শনিবার ওসি খায়রুল ইসলাম হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগদান করেন। ইতিপূর্বে তিনি টাঙ্গাইল পিবিআই-তে ওসি হিসাবে কর্মরত ছিলেন। ১২ বছর ধরে তিনি দেশ সেবায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোল চত্বর একটি গুরুত্বপুর্ণ স্থান। প্রায় ২০/২২ কিলোমিটার মহাসড়ক হাটিকুমরুল হাইওয়ে থানার আওতাভুক্ত। এমনকি ২০ টি জেলার লোকজনের ঢাকা সহ দক্ষিনান্ঞলে যাতায়াতের একমাত্র পথ হাটিকুমরুল রোড। সব দিক দিয়ে গুরুত্বপুর্ণ এ থানায় দায়িত্ব পালনে তিনি আল্লাহর রহমত সহ সাংবাদিক ও সকলের সহযোগীতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ