Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে কর্মহীনদের খাদ্যসামগ্রী সহায়তা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মানু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দেশে করোনাভাইরাস জনিত কারনে সরকারী নিদের্শনায় হাট বাজার, দোকানপাট বন্ধ হওয়ার অনেক কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। ওইসব কর্মহীন দুঃস্থ মানুষের দূর্দিনে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মফিজার রহমান মানু। শনিবার (১১ এপ্রিল) সকালে উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নিজ উদ্দ্যেগে ২০ টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে চাল, আলু,সবজি ও একটি করে সাবান দিয়ে সহায়তা করেন এই তরুণ নেতা। মানু বলেন,আমার ইউনিয়নে অসহায় কর্মজীবী মানুষ কর্মহীন হয়েপড়াদের দুঃসময়ে নিজ সাম্যর্থ অনুযায়ী শনিবার সকালে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিয়ে সহায়তা করি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ