Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি
দুর্যোগ ঝুকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি এই শ্লোগান নিয়ে নাটোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে। উপলক্ষ্যে  জেলা প্রশাসনের আয়োজনে ্যালী , আলোচনা সভা মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি ্যালী বের করা হয়। ্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন , জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ , নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,অতিরিক্ত পুলিশ সুপার  (হেড কোয়াটার) মীর আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামানসহ অন্যন্যরা। পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যদের আয়োজনে একটি মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় বক্তারা দূর্যোগকালীন অবস্থা মোকাবিলায় কিভাবে প্রস্থুতি নিতে হয় সে ব্যাপারে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকপাত করে বক্তব্য রাখেন। পরে ফায়র ব্রিগেড কর্মীরা অগ্নি নির্বাপনী এক মহড়া প্রদর্শন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ