Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে সংবাদ সম্মেলন


নীলফামারী জেলা প্রতিনিধিঃ “দূর্যোগ ঝুঁকি হ্রাসে, পূর্ব প্রস্তুতি, টেকশই উন্নয়নে, আনবে গতি” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা জিয়াউর রহমান দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের গত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রম বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা, ভালো অনুশীলন ও ইনোভেশনগুলো একীভূত করে তুলে ধরেন ও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, ফায়ার স্টেশন কর্মকর্তা ফরহাদ রেজা, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ