Recents in Beach

ব্রেকিং নিউজ

নীলফামারী কিশোরগঞ্জে সমস্ত চায়ের দোকান ও আবাসিক হোটেল বন্ধ ঘোষণা ।।।


নীলফামারী প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সর্তকতা অবলম্বনে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার সমস্ত চায়ের দোকান ও আবাসিক হোটেল গুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধের আলোচনা সভায় এ দিন বিকাল ৫টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। সুত্র মতে উপজেলার ৯ ইউনিয়নের হাট বাজার সহ সকল ক্ষেত্রে চায়ের দোকানগুলোতে ভীড় থাকে বেশী। যেহেতু জনসমাবেশ নিষিদ্ধ সেহেতু চায়ের দোকান ও অন্য এলাকার বহিৃরাগত লোকজন এসে আবাসিক হোটেলে থাকতে না পারে সে জন্য এ গুলো বন্ধ করায় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে। অপর দিকে একই বিষয়ে জেলার ডিমলা উপজেলা পরিষদের আলোচনা সভায় ঘোষনা করা হয় উপজেলার সকল হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ রাখতে হবে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকতা জয়শ্রী রায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ