জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু একটি নির্বাচন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু হিসেবে প্রশংসা করেছে এবং এর মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনর্বার প্রতিষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যান্ড এ্যাডভোকেসি নেক্সাসের একটি প্রতিনিধিদল। এই সাক্ষাতের সময় স্পিকার উপরোক্ত মন্তব্য করেন। স্পিকার আরও বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিল। তবে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের হাত ধরে দেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে এবং গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতকরণ, তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সার্বিক রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়। এছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংসদীয় বিতর্ক শ্রবণ ও অনুধাবন সহজতর করার ব্যাপারেও তারা মতামত তুলে ধরেন। উল্লেখ্য, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং বি-স্ক্যান যৌথভাবে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উক্ত বৈঠকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।



0 মন্তব্যসমূহ