ফরিদপুরের সদরপুর উপজেলায় যুবদলের একটি মিছিল চলাকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় ইউসুফ মুন্সী নামের এক ভ্যানচালককে আটক করে থানায় সোপর্দ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদর বাজারের মাদ্রাসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আটক ৪২ বছর বয়সী ইউসুফ মুন্সী উপজেলা সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আ. রাজ্জাক মুন্সীর ছেলে এবং পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক। ঘটনার বিষয়ে মিছিলের নেতৃত্বদানকারী যুবদল নেতা মুন্সী ইসারত জানান, দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে তারা একটি মিছিল বের করেছিলেন। সেই মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছানোর পর ভ্যানচালক ইউসুফ বারবার জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শুরু করেন। পরবর্তীতে নেতাকর্মীরা তাকে আটক করে সদরপুর থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, যুবদল নেতাকর্মীরা ইউসুফ নামের এক ব্যক্তিকে থানায় নিয়ে এসে সোপর্দ করেছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ফরিদপুরের সদরপুর উপজেলায় যুবদলের মিছিলের সামনে জয় বাংলা স্লোগান দেওয়ায় ইউসুফ মুন্সী নামের এক অটোভ্যানচালককে আটক করে থানায় সোপর্দ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার দুপুরে সদর বাজারের মাদ্রাসা মোড়ে এই ঘটনা ঘটে।



0 মন্তব্যসমূহ