Recents in Beach

ব্রেকিং নিউজ

বিয়ের গুঞ্জনের মাঝেই পরিচারিকার প্রতি ভালোবাসার কথা জানালেন মিমি চক্রবর্তী

বিয়ের গুঞ্জনের মাঝেই পরিচারিকার প্রতি ভালোবাসার কথা জানালেন মিমি চক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। প্রেম ও বিয়ের গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি আবেগঘন ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ হিসেবে হবু বর, মা কিংবা বাবার কথা না বলে, দীর্ঘ ১৫ বছর ধরে পাশে থাকা বাড়ির পরিচারিকা বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। টালিপাড়ায় গুঞ্জন চলছে যে, চলতি নভেম্বরেই কথিত প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারতে পারেন মিমি এবং ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা হতে পারে। তবে মিমি চক্রবর্তী কিংবা সিদ্ধার্থ—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, ফলে বিয়ের খবরটি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে। এই আলোচনার মধ্যেই সম্প্রতি এক অনুষ্ঠানে বুল্টিকে পাশে দাঁড় করিয়ে গভীর ভালোবাসার কথা জানান মিমি। বুল্টিকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত কণ্ঠে অভিনেত্রী বলেন, পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালেও থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ ওর ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই, ওর ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো। মিমির এই বক্তব্য ভক্ত ও নেটিজেনদের নজর কেড়েছে। দীর্ঘ দেড় দশক ধরে অভিনেত্রীর সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকা বুল্টি শুধু মিমির দেখভালই করেন না, বরং তার আদরের পোষ্যদেরও যত্ন নেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি মিমির পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছেন। বিয়ের গুঞ্জনের সময়ে হবু বরকে ছাপিয়ে বুল্টির প্রতি মিমির এই আবেগঘন স্বীকারোক্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংক্ষেপে:
বিয়ের গুঞ্জনের মধ্যেই দীর্ঘ ১৫ বছর ধরে পাশে থাকা পরিচারিকা বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন ভিডিওবার্তা দিয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।
বিয়ের গুঞ্জনের মাঝেই পরিচারিকার প্রতি ভালোবাসার কথা জানালেন মিমি চক্রবর্তী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ