সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ‘হাওর বাংলা’ বাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জমায়েতের খবরে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে সাবেক এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রাতে উপজেলার ৩ নম্বর পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অবস্থিত ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাতে খবর আসে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাড়ির উঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। এই সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫৭ বছর বয়সী বাবুল আক্তারকে আটক করে। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে তিনটি বাঁশের লাঠি, সাতটি কাঠের চলা, ছোট-বড় ১৫টি ইটের টুকরা এবং বিভিন্ন ধরনের নয় জোড়া জুতা উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক বাবুল আক্তার ও পলাতক অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশায় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বাড়িতে নেতাকর্মীদের জমায়েতের খবরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় সাবেক এমপির পিএস ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে আটক করা হয়।



0 মন্তব্যসমূহ