দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল তৈরির কাজ চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জাতীয় সংসদে প্রশ্ন রাখেন যে, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না এবং পরিকল্পনা থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে। এই প্রশ্নের জবাবে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানান, প্রতিটি জেলায় একটি করে আধুনিক মন্দির স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রকল্প দলিল বা প্রজেক্ট ডকুমেন্ট প্রণয়নের কাজ চলমান রয়েছে। তবে প্রকল্পটির বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি জানান, প্রকল্প দলিল প্রণয়নের কাজ সম্পূর্ণ হওয়ার পর এবং তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হলেই কেবল বাস্তবায়নের সময় জানানো সম্ভব হবে।
দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক মডেল মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বর্তমানে প্রকল্প দলিল তৈরির কাজ চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।



0 মন্তব্যসমূহ