সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ ভোর আনুমানিক পাঁচটার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থায় তাকে এই স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন তাকে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি। কারাগারের জেলারও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কারা সূত্র জানিয়েছে, তার সঙ্গে থাকা খাবার রান্নার দায়িত্বে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম কারাগারেই রাখা হয়েছে। গত ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জামিন নামঞ্জুর হওয়ার পর তাকে কারাগারে পাঠানোর সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরবর্তীতে ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে এতে প্রধান আসামি করা হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকার্য শুরু হয়। এছাড়াও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তখন থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তর করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তবে তার রান্নার দায়িত্বে থাকা রঙ্গনাথ দাশকে চট্টগ্রামেই রাখা হয়েছে।



0 মন্তব্যসমূহ