Recents in Beach

ব্রেকিং নিউজ

মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন এবং ভাঙচুর চালাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন এবং ভাঙচুর চালাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মুকসুদপুর থানার সামনে সমবেত হন। এ সময় তারা মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে থানা ভবন এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর পাশাপাশি মুকসুদপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে অবরোধকারীরা উপজেলা বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালায়। এছাড়া গোপালগঞ্জ জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সংক্ষেপে:
গোপালগঞ্জের মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক এবং বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন এবং ভাঙচুর চালাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ