Recents in Beach

ব্রেকিং নিউজ

পড়ালেখার পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

পড়ালেখার পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি এবং দেশ ও জাতির ইতিহাস অর্জনের প্রতি জোর দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিবেকবান নাগরিক হিসেবে সমাজ, পরিবেশ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার ১৭ নভেম্বর ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত অর্ধশত শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করতে গেলে সরকার প্রধান এই দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে অংশ নেওয়া স্কুলগুলো হলো কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবন শেষে তারা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, বিজ্ঞানী কিংবা শিক্ষকসহ নানা পেশায় নিয়োজিত হবেন। তবে যে পেশাতেই যান না কেন, নিজের স্বার্থের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণের কথা সবসময় মনে রাখতে হবে। মানুষের আত্মিক উন্নয়নের পাশাপাশি চারপাশের মানুষ, সমাজ এবং পরিবেশের প্রতি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেককে নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাতে হবে। শুধু মুখস্থ বিদ্যা অর্জন বা পরীক্ষার ভালো ফলাফলই শিক্ষার একমাত্র লক্ষ্য হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এর বাইরেও নানামুখী জ্ঞান অর্জন শিক্ষার্থীদের জীবনকে আরও সমৃদ্ধ করবে এবং তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

সংক্ষেপে:
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশের ইতিহাস জানার মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পড়ালেখার পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ