দক্ষিণী সিনেমার প্রবীণ অভিনেতা ৭৫ বছর বয়সী রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এ যুক্ত হয়েছেন ২৫ বছর বয়সী অভিনেত্রী শ্রীলীলা। এই প্রজেক্টের মাধ্যমে প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই তরুণী অভিনেত্রী। গত ৪ নভেম্বর রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীলীলার সিনেমায় যোগ দেওয়ার বিষয়টি জানানো হয়। এই উপলক্ষে প্রকাশিত একটি পরিচিতিমূলক ভিডিওতে তাঁকে স্বাগত জানিয়ে বলা হয়, তাঁর মধ্যে রয়েছে স্ফুলিঙ্গ এবং তিনি এক বিস্ফোরক উপস্থিতি। অশ্বথ মারিমুথুর পরিচালনায় এই সিনেমায় রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করবেন নয়নতারা, সিমরান, রাশি খান্না ও যোগী বাবু। কমল হাসানের প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনালের পাশাপাশি টারমেরিক মিডিয়ার আর মহেন্দ্রনও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছেন। এছাড়া সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। নির্মাতাদের প্রকাশিত ভিডিওতে শ্রীলীলাকে আকর্ষণীয় ও প্রাণবন্ত রূপে দেখা গেলেও তাঁর চরিত্রের নাম বা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিচালক অশ্বথ মারিমুথু এর আগে ‘ওহ মাই কাদাভুলে’ ও ‘ড্রাগন’ নির্মাণ করে পরিচিতি লাভ করেছেন এবং এই প্রথম তিনি রজনীকান্তের সঙ্গে কাজ করছেন।
রজনীকান্তের নতুন সিনেমা ধর্মন এ যুক্ত হলেন ২৫ বছর বয়সী অভিনেত্রী শ্রীলীলা। প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখা যাবে পর্দায়।



0 মন্তব্যসমূহ