Recents in Beach

ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক বঙ্গোপসাগর সংলাপে অংশ নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

আন্তর্জাতিক বঙ্গোপসাগর সংলাপে অংশ নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ যোগ দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই তিন দিনব্যাপী সম্মেলনে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী পাঁচ শিক্ষার্থী হলেন কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ইসরাত জাহান শাওলি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. আজম খান, লোকপ্রশাসন বিভাগের গোলাম রাব্বানী মারুফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনন্যা সাহা রায় বৃষ্টি এবং লোকপ্রশাসন বিভাগের মরিয়ম আক্তার। এবারের সংলাপের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Fragments, Frontiers and Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। শনিবার সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বাংলাদেশের কৌশলগত অবস্থান, বন্দর ও উপকূলীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সংলাপে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে তাঁরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন এবং বৈশ্বিক ভূরাজনীতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। শতাব্দীকালের এই আয়োজনে শতাধিক দেশের অংশগ্রহণকারী, দুই শতাধিক বক্তা এবং তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত রয়েছেন। সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র ও সুশাসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে।

সংক্ষেপে:
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া আন্তর্জাতিক বঙ্গোপসাগর সংলাপ ২০২৬ এ অংশ নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।
আন্তর্জাতিক বঙ্গোপসাগর সংলাপে অংশ নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ