Recents in Beach

ব্রেকিং নিউজ

যথাযথ মর্যাদায় দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে

যথাযথ মর্যাদায় দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে

আজ বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদান স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে এই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। শিক্ষাবিদরা বলছেন, মেধা বিকাশ ও নীতি-নৈতিকতার শিক্ষাসহ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার পথ বাতলে দেন শিক্ষকরা। শিক্ষকতা কেবল সাধারণ পেশা বা জীবিকা নয়, এটি মানুষ গড়ার এক মহান ব্রত। এর মাধ্যমে শিক্ষক তার শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটান এবং দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করেন। তবে অর্থনৈতিক বাস্তবতা, সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ নানা কারণে সাম্প্রতিক বছরগুলোতে এই মহান পেশা মেধাবীদের সেভাবে আকৃষ্ট করতে পারছে না। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে জোর করে শিক্ষককে পদত্যাগে বাধ্য করার মতো বহু অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। শিক্ষার্থীরা জানান, যে মানুষগুলো নিজেদের বিলিয়ে দিয়ে ভবিষ্যৎ গড়ে তোলেন, বেশিরভাগ সময়ই তাদের নিজস্ব ভবিষ্যৎ উজ্জ্বল থাকে না। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ সহকারী অধ্যাপক শবনম জান্নাত বলেন, শিক্ষকদের বিভিন্ন অপ্রাপ্তি থাকলেও দিনশেষে শিক্ষার্থীর সাফল্যই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারিশতা সিদ্দিকী জানান, ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকার যে মানসিক শান্তি, তা অন্য কোনো পেশা থেকে পাওয়া সম্ভব নয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষকদের জীবনমান উন্নয়নে আলাদা বেতন কাঠামো তৈরির বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। তিনি আরও বলেন, কেবল একটি দিনের উদযাপন নয়, সারাবছরে শিক্ষকদের অবস্থান ও জীবনমান উন্নয়নে বেতন, প্রমোশন এবং ট্রেনিংয়ের মতো বিষয়গুলোতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের উন্নয়নের মাধ্যমে শিক্ষাখাতে গুণগত সংস্কার করতে চায় রাষ্ট্র।

সংক্ষেপে:
যথাযথ মর্যাদায় দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও আলাদা বেতন কাঠামো নিয়ে কাজ করছে সরকার।
যথাযথ মর্যাদায় দেশে উদযাপিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস নানা আয়োজনে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ